মোঃ নাজমুল সাঈদ সোহেলঃ
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাহারা ইউনিয়নের মালুমঘাটস্থ দরগাহ্ গেইট এলাকায় গাড়ির ধাক্কায় আহত হয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছিলেন অজ্ঞাত এক বৃদ্ধা। পূর্ব নির্ধারিত ডুলহাজারা ইউনিয়নের “হ্যালো ওসি” (জনসাধারণ সরাসরি ওসির সাথে কথা বলবে)প্রোগ্রামে যাচ্ছিল চকরিয়া থানার ওসিসহ চৌকস একদল পুলিশ।এ সময় ডুলাহাজারা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে চকরিয়ার মালুমঘাটের দরগাহ গেইট এলাকা থেকে ওই বৃদ্ধা নারীকে উদ্ধার করা হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, বৃদ্ধা নারী কাঠ কুড়িয়ে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে একটি ভ্যানগাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে সড়কে কাতরাচ্ছিলেন তিনি। এমতাবস্থায় চকরিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ কাজের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বিষয়টি চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম সফিকুল ইসলাম চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পূর্ব নির্ধারিত ডুলহাজারা ইউনিয়নের “হ্যালো ওসি” (জনসাধারণ সরাসরি ওসির সাথে কথা বলবে)প্রোগ্রামে যাচ্ছিলাম থানার তদন্তসহ কয়েকজন পুলিশ।ডুলাহাজারা বাজারে যাওয়ার পথে এক বৃদ্ধা আহত অবস্থায় সড়কের পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমার গাড়িতে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.