দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার বিগত ২৬ মার্চ থেকে ১৬মে’২০২০খ্রিঃ পর্যন্ত সব অফিস আদালত, স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা করে। সেই সঙ্গে সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি হয়, শপিং মলও বন্ধ রাখতে বলা হয়। ২৬ মার্চ থেকে ১৬মে’২০২০খ্রিঃ দীর্ঘ ৫২দিন পর্যন্ত সারা দেশে লকডাউন ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে অদৃশ্য মহামারী করোনাভাইরাস থেকে বাংলার কেটে খাওয়া মানুষ থেকে শুরু করে দেশের জনগনের জন্য আপনি যে চেষ্টা ও পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাংলার জনগণ কখনও ভূলতে পারবে না এবং ভূলার নয়।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসিকতায় করোনাভাইরাস যুদ্ধে জীবনবাজি রেখে যারা মহাসংকটে সাধারণ জনগনের জন্য সেবা করে গেছে (প্রথম সারির ডাক্তার, নার্স, বাংলাদেশ পুলিশ, সাংবাদিক, বাংলাদেশ সেনাবাহিনী ও আপনার কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ) তাদের সকলের কাছে বাংলার জনগণ কৃতজ্ঞ, আপনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অক্লান্ত পরিশ্রমে বোনা ফসল ঘরে তোলার আগে হঠাৎ (আগামী ১০মে’২০২০খ্রিঃ থেকে দোকানপাঠ-শপিংমল গুলো খুলে দেয়ার) একটি সিদ্ধান্ত যেন কালবৈশাখীর আঘাতের মতো বলে মনে হচ্ছে।
আমার বিশ্বাস, আপনার সাথে যারা কাজ করে ও পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য সহযোগিতা করে তারা নিশ্চয়ই অনেক অনেক অভিজ্ঞতার ঝুলি নিয়ে কাজ করে কিন্তু এর পরও মানুষ বলে কথা। আমরা যারা মাঠে-ময়দানের ঘুরে বেড়ায় এবং সাধারণ জনগনের খুব কাছাকাছি থেকে কাজ করছি, তাদের মতে বাংলার সহজ সরল জনগনের উপকারত্বে লকডাউন এই মর্হুতে শিথিল করা এদেশের জনগনকে মৃর্ত্যু মহাকূপে নিক্ষেপ করার সামিল ছাড়া আর কিছুই নয়।
মাননীয় প্রধানমন্ত্রী, এতদিন যা কিছু করেছেন সব কিছু এদেশের জনগনকে ভালবেসে করেছেন আপনি। আমাদের বিশ্বাস, আপনি এদেশের জনগনকে কখনও বিপদে বা মহাবিপদের দিকে ঠেলে নিতে পারবেন না। কারণ, এ বাংলার প্রতিটি মাটির কণায় কণায় আপনার পিতার রক্ত মিশে আছে। আপনিও সেই নেতার যোগ্য উত্তরসূরী কন্যা। আপনার সাহসিকতা ও দূরদুর্শী এবং বিচক্ষণতায় দেশ উন্নয়নের রোড মডেল হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমানে বাংলার ১৭কোটি মানুষের এই জনবহুল দেশের প্রতিটি ক্ষেত্রে আপনার বিচরন অনস্বীকার্য। আপনার বিচক্ষণতায় দেশের এই অদৃশ্য মহামারি থেকে বাংলার জনগণকে বাচাঁনোর একমাত্র হাতিয়ার আপনার দিক-নির্দেশনা। আপনার কাছে ব্যক্তিগতভাবে আমার আকুল আবেদন, এদেশের সহজ-সরল জনগণ না বুঝলেও, আপনিতো বুঝেন, শাসন, সোহাগ করার অধিকারও আপনার আছে। আপনি আমাদের তথা বাংলার জনগনের অভিভাবক। আপনার একটি দিক-নির্দেশনাই পারে এদেশের খেটে-খাওয়ার মানুষের দূঃখ-দূর্দশা থেকে লাঘব করতে।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিশ্চয়ই জানেন ৫২দিনে দেশের কি পরিমাণে ক্ষতি সাধন হয়েছে? কার জন্য হয়েছে? কাদের জন্য করা হয়েছে? এক কথায়, সব কিছু বাংলার জনগনের নিরাপত্তার জন্য করা হয়েছে। এ দেশের আপামর জনসাধারন কে নিরাপত্তা দিয়ে গিয়ে দেশের অর্থনৈতিক ও রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও বলবো, এ সময়ে দেশের লকডাউন শিথিল করা মোটেই কাম্য নয়। যত শর্ত আরোপ করা হউক না কেন, এদেশের খেটে-খাওয়া মানুষ এখনও বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবা উপলদ্ধি করতে পারেনি, আপনার সুদক্ষ নেতৃত্বের কারনে। বুঝতে সক্ষম হবে না ব্যবসায়ী সমাজও। কারণ দীর্ঘদিনের ক্ষুর্ধাত নিবারনের জন্য সব শর্ত কে আলিঙ্গন করে যাত্রা শুরু করলে, আর পেছনের খবর রাখার সময় তাদের থাকবে না। দেশের যা হওয়ার তাই হয়ে যাবে।
মাননীয় প্রধানমন্ত্রী, এই অদৃশ্য মহামারি করোনাভাইরাসের প্রভাব অর্থনৈতিকভাবে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, রপ্তানী শিল্প ও রেমিট্যান্স খাতকে ক্ষতিগ্রস্ত করলেও দেশের রেমিট্যান্স এবং অর্থনৈতিক উন্নয়নের চাকা সচল রাখতে গিয়ে শপিং মল, পোশাক শিল্প, রপ্তানী শিল্প খোলা রাখার সিদ্ধান্ত দিয়ে বিশাল এ জনগোষ্টিকে ”আত্মঘাতী” মৃর্ত্যুর কূলে ঠেলে দেয়া ছাড়া আর কিছুই নয়। রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকানপাট খোলা রাখা যাবে। তবে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে। কিন্তু কোনভাবে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করা আমাদের দেশে কোনভাবে সম্ভব নয়। যার উদাহরণস্বরুপ, লকডাউন চলাকালিন জনসাধারণকে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী মাঠে-ময়দানে এত বেশি অভিযান চালানোর পরও রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। করতে হয়েছে, আর্থিক জরিমানা, দন্ড থেকে শুরু করে বিভিন্ন শাস্তি প্রয়োগ করতে হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনকে। আমাদের ঘরে খাবার না থাকতে পারে কিন্তু ঈদের শপিং বন্ধ করা যাবে না, কারণ আমরা হুজুগে বাঙালি।
মাননীয় প্রধানমন্ত্রী, ব্যবসায়ী সমাজকে যত শর্ত দেয়া হউক না কেন? তা প্রতিপালন করা সম্ভব নয়। একটা বছর না হয়, নতুন কাপড়-ছোপড় পড়ে ঈদ না-ই করলাম। এতে ক্ষতির কিছু আসে-যায় না। কিন্তু এই ঈদের নতুন কাপড়ের বদলে দীর্ঘ ৫২দিনের ইবাদত অর্থ্যাৎ স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, ইউনিভার্সিটি, অফিস-আদালতের মতো অপেক্ষাকৃত নিরাপদ স্থানগুলো পর্যন্ত বন্ধ রেখে শেষ মুহুর্তে এসে আমরা আগুনে লাফ দেয়ার মতো ছাড়া আর কিছুই নয়। দোকানে যাবো কি যাবো না, এই সিদ্ধান্ত নেওয়ার বোধগম্যতা যদি আমার/আমাদের থাকতো, তাহলে আমাকে বাড়িতে রাখতে প্রশাসন,পুলিশ এবং সেনাবাহিনীর এতো কষ্ট হচ্ছে কেন?
মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের অনেক ক্ষতি সাধন হয়েছে, আরও কিছু ক্ষতি হউক, তাতে দেশ দূর্ভিক্ষায় পঁড়বে না? আমরা ঈদ পর্যন্ত অন্তত ঘরে লকডাউনে থাকতে চাই। আমরা শপিং মলে গিয়ে দেশের অবস্থাকে “বিভীষিকাময়” করতে চাই না। আমরা আর কেউ সেই অদৃশ্য মহামারিতে আক্রান্ত হতে চাই না। অল্প কিছু দিনে দেশের অর্থনৈতিক অবস্থা তলানিতে যাবে না। তাই ১০মে শপিং মল খোলার সিদ্ধান্তটি পূনঃ বিবেচনা করত বাংলার সহজ-সরল জনগনের মঙ্গল কামনা করবেন। পরিশেষে বলতে চাই, পবিত্র ঈদুল ফিতরেও নিজ নিজ কর্মস্থল ত্যাগ করবো না, সরকারের নির্দেশনা মেনে চলবো।
তাই আমি বলব- করোনার উপস্থিতির শুরু থেকে আমরা বেশ ধৈর্য ধরেছি। আর কয়টা দিন কি আমরা ধৈর্য ধরতে পারবনা বা পারিনা❓
মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, সম্পাদক ও সিইও
1news.com.bd.

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.