নিজস্ব প্রতিবেদকঃ
মহেশখালী উপজেলার অন্তর্গত কালারমারছড়া ইউপিস্থ কালামারছড়া বাজারে তেলের খালি ড্রাম ওয়েল্ডিং করার সময় গ্যাস বিস্ফোরন হয়ে মোঃ আয়ুব আলি নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
সূত্র জানায়,আজ ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধা ৬ ঘটিকার সময় কালারমারছড়া মোহাম্মদ শাহ্ ঘোনা গ্রামের তালেব আলীর পুত্র মোঃ আয়ুব আলী (২৮) কালারমারছড়া বাজারে তাঁর নিজস্ব ওয়ার্কসপে খালি ড্রাম ওয়েল্ডিং করার সময় গ্যাস বিস্ফোরণ হয়ে তাঁর মাথার প্রচন্ড আঘাত হয়, প্রচুর রক্ত ক্ষরণে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
আয়ুব আলীর মর্মান্তিক মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.