মহাশ্মশানের উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ।

নিজস্ব প্রতিবেদকঃ
উখিয়া কোটবাজার ও রুমখাঁ বাজার পাড়া এলাকার প্রায় ২শত বছরের প্রাচীন মাহাশ্মশানেে উপর দিয়ে রাস্তার নির্মানের অভিযোগ উটেছে।

বিষয়টি নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
রাস্তা নির্মান বন্ধ করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ চেয়ে এলাকাবাসি আবেদন দিয়েছে।
রত্নাপালং হিন্দুপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি বিভুতি  ভুষণ  জানান প্রায় ২শত বছরের প্রাচীন মহাশ্মশানের উপরদিয়ে স্থানীয় একটি ড়ায়াবেটিক হাসপাতাল প্রকপ্লের নামে রাস্তাটি করা হচ্ছে, অথচ মহাশ্মশানের জায়গা ব্যবহার না করার ও সুযোগ রয়েছে।

স্থানীয় সজল কান্তি ধর জানান কোটবাজার হতে ৪শত মিটার উত্তর পশ্চিম দিকে আমাদের পবিত্র মহাশ্মশানের উপর দিয়ে  রাস্তাটি নির্মিত হচ্ছে।  এতে শ্মশানের পবিত্রতা নষ্ট হবে, পাশাপাশি জায়গা ও কমে যাবে।
এই বিষয়ে জানতে হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান শাহ আলমকে  ফোন করলে তিনি একটা মিটিং এ  ব্যস্ত  আছেন বলে জানান।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মহাশ্মশানের মধ্যদিয়ে রাস্তা নির্মানের কার্যক্রম দ্রুত বন্ধ করতে   উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী রবিন জানান অভিযোগ এর ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) কে সরেজমিনে পাঠানো হয়েছিল, প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।  আপাতত রাস্তা নুর্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.