মহান বিজয় দিবসে কক্সবাজার শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ওয়ান নিউজ ডেক্সঃ
মহান বিজয় দিবসে একাত্তরের বীর শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানাতে সোমবার (১৬ ডিসেম্বর) সকালে থেকে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সবার প্রিয় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার।

শহীদ মিনারে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কক্সবাজার জেলা প্রশাসন।এর পর জেলা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ ও প্রেসক্লাব,কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন,কমিউনিটি পুলিশ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক , পেশাজীবী সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কক্সবাজার জেলা আওয়ামী লীগ,জেলা বিএনপি, জাতীয় পার্টি, জাসদ,যুবলীগ,ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

যাদের রক্তে শত্রু মুক্ত মাটিতে দাঁড়িয়ে মুক্ত আকাশে রক্তিম সূর্য, নিঃশ্বাস নিই প্রাণে প্রাণে। মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিজয় কেতন উড়িয়ে শহীদ মিনারে আসেন আগামী প্রজন্মের নিস্পাপ শিশু-কিশোররাও।

এরপর সকাল ৮টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন পালন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ ও বর্ণিল ডিসপ্লে আয়োজিত হয়। গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত কুচকাওয়াজ ও ডিসপ্লে শেষে অংশগ্রহণকারীদের পুরষ্কার ও সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.