গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার সিটি কলেজের মেধাবী ছাত্র টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার আবু ছিদ্দিক মিস্ত্রির ছেলে মোঃ শামীম (২০) ও অপর সাথী টেকনাফ পৌরসভার কলেজ পাড়া এলাকার আবদুস শুক্কুরের ছেলে টেকনাফ সরকারি কলেজের ছাত্র মোঃ ফিরোজসহ দুই বন্ধু মিলে টেকনাফ কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের টেকনাফ সদর ইউনিয়নের তুলা তলী ঘাট এলাকায় মটর সাইকেল চালানোর সময় মর্মান্তিক মটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয় জনগণের সহায়তায় টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ শামীমকে মৃত্যু ঘোষণা করেন এবং মোঃ ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে কলেজ ছাত্র মোঃ শামীমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে টেকনাফ এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর এক সপ্তাহ আগে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৫.৫১টায় মোঃ শামীম তার ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন। সেই স্ট্যাটাসে মোঃ শামীম লিখেছেন, “মৃত্যু তোমাকে দাওয়াত দিলাম।—পারলে সিজদাহ্ অবস্থায় এস”। তার সিনিয়র থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলে হতভাগ হয়ে গেছে তার মৃত্যু সংবাদ শুনে।যেন সে মৃত্যুকে দাওয়াত দিয়েই মৃত্যুর স্বাদ গ্রহন করেছেন। প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে দুর্ঘটনার পর মোঃ শামীমের কপাল মাটির সাথেই টেকানো ছিল। অনেককেই বলতে শুনা যায় মৃত্যুর কথা সে আগেই অনুমান করতে পেরেছে। তার আইডিতে মৃত্যু কবর এবং আখেরাত সম্পর্কে অনেক পোস্ট দেখা যায়।যেন সে বলে কয়ে সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে নিজে না ফেরার দেশে চলে গেলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.