এম আর খোকন,মক্কা থেকেঃ
সৌদি আরবে অবস্থান রত খুরুশকুল প্রবাসী কল্যাণ সমিতির ইফতার মাহফিল কক্সবাজার সদর-রামু প্রবাসীদের মাহফিল মিলন মেলায় পরিনত হয়েছে। ২৭ মার্চ সন্ধ্যায় মক্কার দাহেলার অভিজাত হোটেলে আয়োজিত ইফতার মাহফিল এই মিলন মেলায় পরিনত হয়।
খুরুশকুল প্রবাসী কল্যান সমিতি কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মোছাচ্ছেল কোরআন বিশিষ্ট আলেম দেশের পরিচিত মুখ মুফতি আমির হামজা, বিশেষ অতিথি ছিলেন পবিত্র হজ্জের খতবার বাংলা অনুবাদক ড. এফ এম ওয়াহিদুর রহমান,ড. হাবিবুর রহমান,মক্কা প্রবাসী ফোরামের সভাপতি এম এ মন্নান বীন মোজাম্মেল হক,খুরুশকুলের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন,বাংলাভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন,পৌর প্রিপ্যাটরি হাইস্কুলের সিনিয়র শিক্ষক আলম হেলালী, মিঠাছড়ির সাবেক চেয়ারম্যান ইউনুস ভুট্টু,খুরুশকুল উম্মে সালমা বালিকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার মনছুর আলম আজাদ,পিএমখালির মেম্বার মোস্তাক আহমদ,রামু সমিতির সভাপতি জুবায়ের ভুট্টু, সেক্রেটারি কাজী রাশেল,খুরুশকুল প্রবাসী ফোরামের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠিতা নুরুল আবছার নুরী,বর্তমান সভাপতি আব্দুল হাকিমসহ মক্কা ও জিদ্দায় কর্মরত অসংখ্য প্রবাসীরা উপস্থিত ছিলেন।
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪১
আগের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.