ওয়ান নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে প্রার্থী ও সমর্থকদের ওপর সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টকে ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া, জালভোট দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন অভিযোগগুলো তুলে ধরেন।
এসব অভিযোগের বিষয়ে প্রশাসনকে আন্তরিক হতে হবে বলে মন্তব্য করেন এনসিপির এ নেত্রী। তিনি বলেছেন, কারচুপির মাধ্যমে কোনো দলের পক্ষে যদি ফলাফল দেয়া হয়, তাহলে জনগণ তা প্রতিহত করবে।
আজ ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটের লড়াইয়ে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.