ভারুয়াখালী সীমানার বি‌রোধ নি‌য়ে অসহায় নারীর ঘর ভাঙ্গার অভিযোগ

 

কক্সবাজার সদর প্রতি‌নি‌ধিঃ

কক্সবাজার সদর উপ‌জেলার ভারুয়াখালী ইউ‌নিয়‌নের প‌ূর্ব ক‌রিম সিকদার পাড়া গ্রামের পিতা থে‌কে পাওয়া বিধবা মে‌য়ের বসত‌ভিটার, ঘর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা। স্থানীয় সূত্রে জানা যায়,ব‌শির আহম‌দের মেয়ে ফি‌রোজা বেগ‌মের স্বামী ম‌রে যাওয়ার পর পিতার কাছে চ‌লে আ‌সে তখন পিতা মে‌য়ে‌কে বসাবস করার জন‌্য সামন‌্য বসত‌ভিটা দেয়। সে বিদবা নারীর এক‌টি মে‌য়ে নি‌য়ে অ‌ন্যের কা‌ছে কাজ ক‌রে ক‌ষ্টে জীবন যাপন ক‌রে। এমন কি ফি‌রোজা‌ বেগম‌কে দেখার মত এমন কেউ নেই। পিতা সে বসতভিটা দেয়ার পর থে‌কে ভোগ দখল করে আসছেন। পিতার দেয়া সে ভিটা‌তে এক‌টি ছোট মা‌ঠির দেয়া‌লের টিনসেড ঘর ক‌রে বসাবস ক‌রে সে অসহায় নারী । সে বসাবসরত ভিটা থে‌কে পার্শ্বব‌র্তি দিল হোছ‌নের ছে‌লেরা কিছু অংশ দা‌বি কর‌ছে। সেই দা‌বীর কথা স্থানীয় গণ‌্যমান‌্য ব‌্যক্তি‌দের জানায় ফি‌রোজা। স্থানীয়রা তা‌দের বি‌রোধ সমাধান করার চেষ্টা চালায়। তার মধ‌্যখা‌নে বিগত ২২ ডি‌সেম্বার দুপুর ১২ টার সময় ফি‌রোজা বেগমের অনুপ‌স্থি‌তি‌তে দিল হোছ‌নের ছে‌লে মে‌য়েরা ফি‌রোজা বেগ‌মের ছোট ঘর‌টি দা,লা‌ঠি,লোহা নি‌য়ে দেয়াল ভে‌ঙ্গে ফে‌লে। ঘর ভাঙ্গার সময় ছি‌লেন (১) সফর মিয়া পিতা দিল হোছন,(২) খুল‌্য মিয়া পিতা না‌জির হোছন(৩) ছেনুয়ারা বেগম স্বামী দিল হোছন,(৪) লাকী আক্তার পিতা দিল হোছন(৫) জেস‌মিন আক্তার পিতা দিল হোছন। এ ঘটনায় কথা সত‌্যতা স্বীকার ক‌রেন ভারুয়াখালী ইউ‌পি ম‌হিলা মেম্বার মরতুজা ‌বেগম। ম‌হিলা মেম্বার আ‌রো জানায় যখন তারা ঘটনা দেখ‌তে সরজ‌মি‌নে যায় তখন উ‌ল্লেখ উপরে বিবাদিরা মেম্বার সহ সা‌থে যাওয়া লোক‌দের উল্টা লাঞ্ছিত করে । ঘটনার বিষ‌য়ে স্থানী‌দের সহ‌যো‌গিতায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ব‌লে জানান। এ ব্যাপারে অসহায় নারী ফি‌রোজা প্রশা‌নের সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.