ভারুয়াখালি থেকে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।
মোঃ মিছবাহ উদ্দিন#
কক্সবাজার সদরের ভারুয়াখালী থেকে ২ বছরের সজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি রাত ৯:৩০ মিনিটের দিকে অভিযান চালিয়ে এ আসামী আটক করা হয়। আটককৃত আসামী হলেন উল্লেখিত ইউনিয়নের হাজী পাড়া এলাকার হাজী আকতার কামালের ছেলে আবুল কালাম। তাকে সাজাসহ ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। যার মামলা নং সি আর ৬৬৮/১১। সুত্রে জানাযায়, সে আদম ব্যবসায়ী। বিদেশে লোক পাঠানোর নামে বিভিন্ন জন থেকে টাকা নিয়ে বিদেশে পালাতক ছিল। ২ দিন আগে বিদেশ থেকে আসলে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূইয়া আটকের সত্যতা স্বীকার করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.