বড়বিলের মগঘাট ব্রীজের কাজ শীগ্রই শুরু হবে- চেয়ারম্যান নজরুল

নিজস্ব প্রতিবেদকঃ

অবশেষে বহু প্রতীক্ষিত কক্সবাজারের রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের উত্তর বড়বিল ১নং ওয়ার্ড মগঘাট নামক স্থানে বৃহস্পতিবার (৬ আগস্ট) গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব’ সৈয়দ নজরুল ইসলাম ও রামু উপজেলা প্রকৌশলী,নেতৃবৃন্দের উপস্থিতিতে ব্রীজের নামকরণ অনুষ্ঠানে শীগ্রই মগঘাট ব্রীজের কাজ শুরু হবে বলে  জানান গর্জনিয়া় ইউনিয়ন পরিষদ সৈয়দ নজরুল ইসলাম।

বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটা জেলা-উপজেলায় ব্যাপক উন্নয়ন চলমান রয়েছে।

বহু প্রতীক্ষিত বড়বিলের হাজারো জনতার দাবি মগঘাট এলাকার ব্রিজ’টির নামকরণ করা হয়েছে মুক্তিযোদ্ধা মরহুম এমদাদ আহমদ চৌধুরী নামে।
এর ফলে গর্জনিয়ার প্রায় ১৫হাজার মানুষের দুর্ভোগ অবসান হতে চলেছে।

শীগ্রই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজের শুভ উদ্বোধন হবে জানান, ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ।

সরেজমিন ঘুরে দেখা যায়,মগঘাটের দুই পাশে তিন মুক্তিযোদ্ধার বাড়ী।নদীর পূর্ব পাশে অবস্থিত মুক্তিযুদ্ধ নুরুল,ইসলাম এবং মরহম এমদাদ আহমদ চৌধুরী,পশ্চিম পাড়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাশেম,এক কিলোমিটার দূরে মুক্তিযোদ্ধা ডাক্তার নুরুল আবছার এর বাড়ী। বাইশারী – ঈদগড়-ঈদগাহ-কক্সবাজারমুখী হাজারো সাধারণমানুষ এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের যাতায়াত সুবিধা বেড়ে যাবে।
ব্রীজ নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
বড়বিল সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব জাকারিয়া, হারুন আজিজি নদভী,বড়বিল জামে মসজিদের সভাপতি,আলহাজ্ব ইউনুস মাতবর, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী’লীগের
সহ-সভাপতি,ইয়াহিয়া চৌধুর,, ছাত্রনেতা,তারেক আজিজ চৌধুরী।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ছৈয়দ নজরুল ইসলাম,এবং সমাজ সেবক আলহাজ্ব জারিয়ার কঠোর পরিশ্রমের ফলে একটি ব্রিজ পাওয়ার আশায় আনন্দিত বলে জানায়।
এ সময় মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।
জনগণের দুর্ভোগ লাঘবে ব্রিজ’টি অতি দ্রুত   ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজ শুরু করবেন বলে জানানো হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.