ওয়ান নিউজ ডেক্সঃ কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ববি হাজ্জাজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর প্রার্থী এডভোকেট সাইফুদ্দিন খালেদের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
রবিবার (২ ডিসেম্বর) সকাল দশটায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাছাই প্রক্রিয়া শেষে তার প্রার্থীতা বৈধতা দেয়া হয়েছে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, কক্সবাজার সদর নির্বাচন অফিসার শিমুল শর্মাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। প্রতীক বরাদ্দের পরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।
গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। সব ঠিকঠাক থাকলে ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।
এডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে জনপ্রিয় একজন আইনজীবী। তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব।
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.