বেনাপোলে ৩ কেজি রৌপ্য সহ আটক-১

ইয়ানূর রহমান : বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে সেলিম (৪১) গাজি নামে এক পাসপোর্টযাত্রীকে ৩ কেজি ভারতীয় রৌপ্য সহ আটক করেছে বিজিবি সদস্যরা।

শুক্রবার সকাল ৯ টার সময় বিজিবি রৌপ্য সহ আটক পাসপোর্টযত্রীকে আটক করে। আটক সেলিম গাজী চাঁদপুরের সদর এলাকার ফজলুল হকের ছেলে।

৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, ভারত থেকে পাসপোর্টে বেনাপোল কাষ্টমস হয়ে ফিরে আসা সেলিম গাজি আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পার হয়ে আসলে তার ল্যাগেজ তল্লাশি করে ৩ কেজি ভারতীয় রৌপ্যর গহনা পাওয়া যায়।

তিনি আরো জানান, আটককৃত সেলিম গাজিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে এবং উদ্ধারকৃত রৌপ্য বেনাপোল শূল্ক গুদামে জমা করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.