বৃক্ষরোপণের মাধ্যমে চকরিয়া উপজেলা ছাত্রলীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন

এম.মনছুর আলম, চকরিয়া (কক্সবাজার):

বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ করেছে কক্সবাজারের চকরিয়া উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেধাবী ছাত্রনেতা আকিত হোসেন সজীবের নেতৃত্বে দলীয় কর্মীদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

ছাত্রলীগের কর্মীরা শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকায় ও চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় বিভিন্ন প্রজাতির ৭৩টি বৃক্ষরোপণ করে।

বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করার বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীব বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী এবং আমাদের সবার প্রিয় আপার জন্মদিন উপলক্ষে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরত্ম শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় প্রত্যয়ী আমরা।

এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুল ইসলাম ইমন, এহসান হাবিব, করিম উল্লাহ, জুনাইদ ইসলাম, কাকারা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কাকারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা কামরুজ্জামান, শহীদ, সাজ্জাদ, সাজেন, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন বাবু, বরইতলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আব্দুল করিম, এহেছান হাবিব, করিম উল্লাহ, ইমন, জোনাইদ, সৌরব, হামিদ, রিদুয়ান, রবিন, লাবিবসহ অসংখ্য ছাত্রনেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.