এস এম হুমায়ুন কবির, কক্সবাজার
মুজিববর্ষ উপলক্ষে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে হাসুমণি পাঠশালার আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু ছবিমেলা।

আজ ২৮ সেপ্টেম্বর সৈকতের লাবণী উন্মুক্ত মঞ্চে চট্টগ্রাম বিভাগীয় আর্ট ক্যাম্পের অংশগ্রহণে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এই ছবিমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এম পি।

হাসুমণি পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা অওয়ায়ামীলীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুনায়েদ আহমেদ হালিম, বিশিষ্ট চিত্রশীল্পী আফরোজা জামিল কঙ্কাসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় বিটিভির পরিচালক (ডিজাইন) একেএম জাহিদুল মুস্তফা, পদস্থ সরকারি কর্মকর্তাসহ দেশবরেণ্য চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।
পরে রঙ আর তুলি দিয়ে কিছু সময় ছবি আঁকেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সদস্য সাইমুম সরওয়ার কমল। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.