ওয়ান নিউজ ডেক্সঃ বাংলাদেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থা লকডাউন করে দেওয়ার মতো কোনো পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আবাসিক প্রতিনিধির বরাত দিয়ে যে সংবাদটি গতকাল প্রকাশিত হয়েছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে তারা এই ধরনের পরামর্শ এই মুহূর্তে দেয়নি। ভবিষ্যতে কি হতে পারে তারা সে নিয়ে আলোচনা করেছে। এই মুহূর্তে সবকিছু লকডাউন করে দেওয়ার মত পরামর্শ তাদের কাছ থেকে দেওয়া হয়নি বলে তারা জানিয়েছে।
করোনাভাইরাস ইস্যুতে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে দাবি করে সরকারের তথ্যমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে যখন যেটা প্রয়োজন সেটি করা হবে।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সহ কয়েকটি উপ নির্বাচন স্থগিত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেটিও স্থগিত করা যায় কিনা তা নিয়ে নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করেছিল। কিন্তু নির্বাচনের একদিন আগে সমস্ত প্রস্তুতি যখন শেষ শেষ মুহূর্তে তারা সেটি (স্থগিত) করতে পারেনি

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.