ওয়ান নিউজ ডেক্সঃ বিশ্বের শীর্ষ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় উঠে এলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। এ তালিকায় সবার ওপরে রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নাম। আর ‘মুসলিম ম্যান অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত করা হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে।
এছাড়া প্রকাশ্যে ইসরায়েলি সেনাদের আঘাত করে বিশ্বব্যাপী খ্যাতি পাওয়া ফিলিস্তিনি কিশোরী আহমেদ তামিমিকে ঘোষণা করা হয়, ‘মুসলিম উইমেন অব দ্য ইয়ার’।
‘দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড-২০১৯’ নামে এক তালিকা প্রকাশ করে জর্ডানের আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্রাটেজিক স্টাডিজ সেন্টার। তারা দীর্ঘ এক দশক ধরে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে।
তালিকায় বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিম রাজনীতিক হিসেবে উল্লেখ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। তার ব্যাপারে তালিকার ‘পলিটিক্স’ অংশে বলা হয়, ‘বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ গরীব মুসলিম দেশে শেখ হাসিনার প্রধান অগ্রাধিকার হলো দারিদ্র্য দূরীকরণ। হাসিনা ওয়াজেদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কন্যা।’
প্রসঙ্গত, ২০১৮ সালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় ৪ ধাপ এগিয়ে ২৬তম স্থানে রাখা হয়েছিলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। চলতি বছরের ডিসেম্বরে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস তালিকাটি প্রকাশ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.