বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ৩১৬ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ভালো জুটি গড়ে বিদায় নিলেন লিটন।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে ভালো জুটি গড়ে উইকেটে থিতু হয়ে বিদায় নিলেন লিটন কুমার দাস। শাহিন শাহ আফ্রিদির স্লোয়ারে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

লিটনের বিদায়ে বাংলাদেশের ভাঙল ৫৮ রানের জুটি। যাওয়ার আগে লিটন ৪০ বলে ৩২ রান।

৩১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ  উইকেটে ১৫১ রান। ক্রিজে ৬১ রান করা সাকিব আল হাসানের সঙ্গে জুটি বাঁধতে এলেন মাহমুদউল্লাহ্‌ রিয়াদ।

মুশফিকের বিদায়ে চাপে বাংলাদেশ :

শাহিন শাহ আফ্রিদির বলে ইনিংসের ১১তম ওভারে বোল্ড হয়ে তামিম ফিরে গেলে উইকেটে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে বিদায় নেন মুশফিকুর রহীমও। ওয়াহাব রিয়াজের বলে মুশির ব্যাটের ভেতরের কানায় লেগে স্ট্যাম্প ভেঙে দেয়।

বোল্ড হওয়ার আগে মুশফিক ১৯ বলে দুই বাউন্ডারিতে করেন ১৬ রান। দলীয় ৭৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।

২৩ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান। ক্রিজে ৪১ রান করা সাকিব আল হাসানের সঙ্গে লিটন দাস আছেন ১৬ রানে।

টিকলেন না তামিমও :

বিশ্বকাপের শেষ ম্যাচটাও তামিম ইকবালের মনের মতো হলো না। স্কোরবোর্ডে ২২ রান যোগ হতেই বিদায় নেন দেশসেরা এই ওপেনার। শাহিন শাহ আফ্রিদির বলে ইনিংসের ১১তম ওভারে বোল্ড হওয়ার আগে তামিম করেন ২১ বলে ৮ রান!

আগের ম্যাচে ভারতের বিপক্ষে তামিম করেছিলেন ২২ রান! কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছাড়া তামিম কিছুই করতে পারেননি। অজিদের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলেছিলেন।

১৫ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান। ক্রিজে ২৮ রান করা সাকিব আল হাসানের সঙ্গে যোগ দিলেন মুশফিকুর রহিম, খেলছেন ১৪ রানে।

বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বিদায় করে ফিরে গেলেন সৌম্য  :

বিশ্বকাপের শেষ ম্যাচে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল পাকিস্তান; আসর থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছিল ভারতের বিপক্ষে হেরে! আশা ছিল পাকিস্তানের! শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে হবে ‘অসম্ভব’ হিসাব-নিকেশে!

পাকিস্তানের অধিনায়ক ম্যাচের আগেই বলেছিলেন বাংলাদেশের বিপক্ষে ৫০০ বা ৬০০ রান করবে! তা হয়নি! টস জিতে ব্যাট করতে নেমে নয় উইকেটে ৩১৫ রান করার পরই তাদের সামনে সেমিফাইনালের ওঠার হিসাব দেওয়া হয়- যা শুনলে চমকে ওঠারই কথা! মাত্র সাত রানের নিচে অলআউট করতে হবে বাংলাদেশকে। অর্থাৎ পাকিস্তানকে জিততে হবে ৩০৮ রানের বড় ব্যবধানে! এমন অসম্ভব বিষয় কল্পনাতেও পারত না পাকিস্তান, তাই ঘটল শেষ পর্যন্ত।

ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার বাউন্ডারি মেরে পাকিস্তানের সেই স্বপ্নে জল ঢেলে দেন! হাফিজ প্রথম ওভারে কোনো রানই দেননি। ইনিংসে পরের ওভারে সৌম্য মারেন চার, এরপর একই ওভারে সৌম্য নেন আরও দুটি রান; কত হলো ৬ রান; পাকিস্তানের বিশ্বকাপ শেষ হতে দরকার দুই রান! ইনিংসে দ্বিতীয় ওভারে মোহাম্মাদ আমিরের শেষ দুই বলে তামিম-সৌম্য মিলে দুই রান নিলেই বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৮/১ (২ ওভার)। অর্থাৎ পাকিস্তানের স্বপ্ন মিটে গেল আর নিউজিল্যান্ড সেমি-ফাইনালে চলে গেল!

তবে পাকিস্তানের বিদায় নিশ্চিত করলেও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সৌম্য! ২২ বলে ২২ রান করে আমিরের বলে ফখর জামানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন! তখন বাংলাদেশের স্কোর ছিল ২৬!

বিশ্বকাপের শেষ ম্যাচে বাংলাদেশের টার্গেট ৩১৬ রান :

আবারও জ্বলে উঠলেন মুস্তাফিজ। ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিংয়ে নয় উইকেটে ৩১৫ রান তোলে পাকিস্তান। টানা দ্বিতীয়বার পাঁচ উইকেট নেন তিনি বিশ্বকাপে।  তবে বেশ খরুচে ছিলেন কাটার মাস্টার। দশ ওভারে ৭৫ রান দেন তিনি। পাকিস্তান শেষ দশ ওভারে ৮৫ রান তুলতে গিয়ে হারায় সাত উইকেট । ইমাম উল হকের সেঞ্চুরি ও বাবর আজমের ৯৬ রানের ইনিংসে এ সংগ্রহ গড়ে পাকিস্তান। বরাবরের মতো ক্যাচ মিস ও ফিল্ডিং মিসে ভুগেছে টাইগাররা।

বিশ্বকাপের বিদায়ী ম্যাচেও টস হারলেন মাশরাফি। লর্ডসে ফিল্ডিং পেয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। ওপেনার ফখর জামানকে আউট করেন ১৩ রানে। সাইফউদ্দিনের বলে  মিরিজের হাতে ক্যাচ দেন তিনি। ৫৭ রানে ও ৬৫ রানে বাবর আজম ও ৪৭ রানে ইমাম উল হক জীবন পেলে বড় স্কোরের পথে হাঁটে পাকিস্তান।

দ্বিতীয় উইকেটে এ দুইজন গড়েন ১৫৭ রানের জুটি। ১১টি বাউন্ডারিতে ৯৬ রান করেন বাবর। আরেকপ্রান্তে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ইমাম। তবে ইমামের জন্য দুর্ভাগ্য। ১০০ রানে হিট উইকেটে পরিণত হয়ে আউট তিনি। ২৭ রানে হাফিজকে বিদায় করেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ৩০ রান খরচ করেন মিরাজ।

এরপর সরফরাজ আহমেদ চোট পেয়ে মাঠ ছাড়লে দলের দায়িত্ব নেন ইমাদ ওয়াসিম। মুস্তাফিজের বলে আউট হওয়ার আগে ২৬ বলে ৪৩ রান করেন তিনি। ছয়টি চার ও এক ছক্কা হাঁকান ইমাদ।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ৩১৫/৯ (৫০ ওভারে) (ফখর ১৩, ইমাম ১০০, বাবর ৯৬, হাফিজ ২৭, সোহেল ৬, ইমাদ ৪৩, সরফরাজ ৩*, ওয়াহাব ২, শাদাব ১, আমির ৮, শাহিন ০*; মিরাজ ১/৩০, সাইফউদ্দিন ৩/৭৭, মুস্তাফিজ ৫/৭৫, মাশরাফি ০/৪৬, সাকিব ০/৫৭, মোসাদ্দেক ০/২৭)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.