বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মমতাজুল হক আর নেই , সিটি কলেজের শোক
পরিবার সুত্রে জানা গেছে , আজ শুক্রবার বাদ জুমা ২ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে । ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বিকেল ৫টায় মরহুমের গ্রামের বাড়ী ঈদগাহ ভোমরিয়া ঘোনায় ।
এদিকে অধ্যক্ষ মমতাজুল হক স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজের গভির্ণিং বডির সভাপতি অধ্যাপিকা এথিন রাখাইন সাবেক এমপি , অধ্যক্ষ ক্য থিং অং , উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , সিটি কলেজ সকল শিক্ষক শিক্ষিকা , কর্মচারী ও ছাত্রছাত্রী । তাহারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শিক্ষা বিস্তারে মরহুমের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
আগামীকাল শনিবার কক্সবাজার সিটি কলেজে শোক পালন করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ক্য থিং অং ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.