বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত মহল কর্তৃক অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, রামু’র প্রতিবাদ
বহুলভাবে প্রচারিত গণমাধ্যম ফেসবুকে প্রচারিত উদ্দেশ্য প্রণোদিত মহল কর্তৃক অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, রামু’র প্রতিবাদঃ
অভিযোগের উপর ভিত্তি করে অবৈধভাবে বালি উত্তোলন করার খবর পেয়ে উপজেলা প্রশাসন, রামু রশিদনগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের থলিয়াঘোনা এলাকায় ঘটনাস্থলে ছুটে যায়। ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পাওয়া যায়। উক্ত স্থানে অবৈধভাবে বালি উত্তোলনের সরঞ্জাম জব্দ এবং বিনষ্ট করা হয়। এবং অবৈধভাবে বালি উত্তোলনের সময় ধৃত ব্যক্তিকে বিধি মোতাবেক আইনের আওতায় এনে মোবাইল কোর্টের মাধ্যমে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সাজা প্রদান করা হয়। এবিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। ভবিষ্যতে যেকোন বৈধ কাজে প্রশাসনের ভাবর্মূতি ক্ষুন্ন হয় এমন অপপ্রচার বন্ধে সকলের সহযোগিতা কামনা করা হলো। অন্যথায় ভবিষ্যতে প্রশাসনের ভাবমূর্তি রক্ষার্থে ও অপপ্রচারের বিরুদ্ধে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।
প্রণয় চাকমা
উপজেলা নির্বাহী কর্মকর্তা
রামু, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.