বিদেশের মাটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে তুলে ধরছেন পাশা

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের ইতিহাস ঐতিহ্য ও কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিদেশের মাটিতে তুলে ধরছেন কক্সবাজারের তরুন উদ্যোক্তা হোটেল আইলেন্ডিয়া কক্স কুটুমবাড়ির স্বত্তাধিকারি নুরুল কবির পাশাসহ তার পরিবার।
তিনি গত ১৯ মার্চ ৭টি দেশ ভ্রমনের জন্য পরিবারসহ বেরিয়ে পড়েন। জানা গেছে তিনি প্রথমে ইটালি , পওে জার্মান, সুইজারলেন্ড, প্যারিস, বেলজিয়াম, পূর্তগাল, গ্রীসসহ আরো বেশ কয়েকটি দেশ ভ্রমণ করার ইচ্ছার কথা জানিয়েছেন।
তার ফেইজবুক আইড়ি থেকে দেখা যায়, তিনি ইটালির রোম শহরে দর্শণীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখছেন সেই সাথে visit Bangladesh our longest sea beach coxsbazar with us   হাতে ব্যানার নিয়ে বাংলাদেশ ও কক্সবাজারকে প্রমোট করছেন বিদেশের মাটিতে।
পাশার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,বিদেশ ভ্রমনের অনেক অভিজ্ঞতার কথা আমি আমার ফেইজবুকের মাধ্যমে দেশের মানুষের কাছে পৌছাবো। তবে আমার হাতে বাংলাদেশের ব্যানার ও বিশে^র দীর্ঘ মত সমুদ্র সৈকতের ব্যানার দেখে অনেক পর্যটক বাংলাদশে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। আশা করছি এমনভাবে ভ্রমণের পাশাপাশি দেশকে যদি বিদেশের মাটিতে তুলে ধরতে পারি তবে আমি নিজেকে বাংলাদেশের সন্তান হিসাবে গর্ববোধ করবো ।
তিনি আরো জানান, শুধু ইটালি নয় আরো ৭ডঁ দেশ ঘুরে আমরা দেশে ফিরবো । আশা করছি ঠিক একইভাবে দেশকে প্রমোট করবো প্রতিটি দেশে গিয়ে ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.