প্রেস বিজ্ঞপ্তিঃ
পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র ৪৯ সদস্য বিশিষ্ট কক্সবাজার সদর উপজেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ৭অক্টোবর (বুধবার) দুপুরে কক্সবাজার পৌরসভার সম্মেলণ কক্ষে এক জরুরি বৈঠকে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক খোলা কাগজ কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক মো. নেজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাংবাদিক রেজাউল করিম । এই কমিটি আগামী তিন বছরের জন্য কার্যকর থাকবে।
উক্ত কমিটির পূর্ণাঙ্গ বিবরণ: সহ-সভাপতি শ.ম. ইকবার বাহাল চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মাহামুদুল করিম গুন্নু, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সহ-সাংগঠনিক এরশাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম শিকাদার, সহ-সমাজ কল্যাণ নুরুল হুদা, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মো. সাহাব উদ্দিন, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক কামাল উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান মেম্বার, সহ মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খানম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. ইমরান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মোক্তার আহমদ, মিডিয়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ জিল্লু, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক শেফায়েল উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রহমান, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ, কৃষি বিষয়ক সম্পাদক মেম্বার নুরুল আলম, সহ- নুরুল আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. নুরুল বশর, সহ পরিবেশ শফিউল আলম, জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক এইচ এন আলম, সহ জনস্বাস্থ্য ডা. জানে আলম জুম্মান, মানব সম্পদ বিষয়ক সরওয়ার কামাল, সহ শোয়ায়েব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক এম. সরওয়ার শিফা, সহ মো. হারুন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ নুরুল আবছার কাশেমী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ হামিদ হাসান, জলবায়ু বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, সহ এম. শফিউল আলম আজাদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আহম্মদ আনোয়ার, সহ মো. ইসমাঈল, যুব বিষয়ক সম্পাদক মো. আলমগীর, সহ হোছাইন শরীফ, কার্যকরী সদস্যগণ যথাক্রমে- আবু সালেহ, সাইফুল ইসলাম, মিজানুর রহমান, মফিজুল ইসলাম মুফি, মো. ইলিয়াস মিয়া, সাইফুল ইসলাম (ব্যবসায়ী), আয়ুবুল ইসলাম, মনছুর আলম।
উক্ত কমিটি কক্সবাজার পরিবেশ আন্দোলন বাপা’র জেলা সভাপতি ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী কলিমের সাক্ষরিত একটি চিঠিতে আগামী ৩বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.