বাপা’র সদর উপজেলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিমঃ

আগামী ২৫ ও ২৬ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপার মহাসম্মেলন। এতে জেলা কাউন্সিল ও অনুষ্ঠিত হবে। থাকবে পরিবেশ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। অনুষ্ঠানসমূহে বাংলাদেশ পরিবেশ আন্দোলন- বাপার জাতীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও দেশবরেণ্য পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ গবেষক, স্বনামধন্য পরিবেশবিদ ও পরিবেশ ব্যক্তিত্বসহ আলোচিত সাংবাদিকরা অংশ নেবেন।
থাকবেন স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা বৃন্দ। এসব কর্মসূচিতে অংশগ্রহণ করবে জেলার চারটি ইউনিট। ইউনিট সমূহের মধ্যে রয়েছে বাপার কক্সবাজার জেলা কমিটি, কক্সবাজার সদর উপজেলা কমিটি, উখিয়া উপজেলা কমিটি ও মহেশখালী উপজেলা কমিটি। হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট ও সী-গাল সংলগ্ন একটি অভিজাত হোটেলে দুই দিনের এ অনুষ্ঠানের আয়োজন করছে সংগঠনটির জেলা কমিটি। এদিকে এ সংগঠনের কক্সবাজার সদর উপজেলা কমিটি এ অনুষ্ঠান সমূহে যোগদানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই উপলক্ষে আজ ২২ নভেম্বর রাতে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক প্রস্তুতি সভা সম্পন্ন করা হয়েছে। সংগঠনের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন এর সভাপতিত্বে এ সভার শুরুতে সার্বিক বিষয় উপস্থাপন করেন সংগঠনটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইমরান উদ্দিনের পবিত্র কুরআন তিলাওয়াতে শুরু হওয়া সভায় নিজস্ব মতামত উপস্থাপন করেন সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সহ- সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা, সহ- মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া খানম, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক শেফাইল উদ্দিন, সহ জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জানে আলম জুম্মান, জলবায়ু বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, নির্বাহী সদস্য আবু সালেহ ও তানভীরুল ইসলাম আয়ুব প্রমুখ।
এছাড়া ও আমন্ত্রিতদের মধ্যে মতামত পেশ করেন আলহাজ্ব শফি আলম, আলহাজ্ব জাফর আলম, সংবাদকর্মী মোজাম্মেল হক, সংবাদকর্মী আলা উদ্দিন, মোহাম্মদ হানিফ ও ওমর ফারুক। শেষে সভার সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.