বাপা’র উপজেলা কমিটি’র অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সভা সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন- (বাপা) এর আসন্ন অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনটির কক্সবাজার সদর উপজেলা শাখার নবগঠিত কমিটি এ সভার আয়োজন করে। এতে অভিষেক অনুষ্ঠান কে সফল ও জাকজমকপূর্ণ করতে বেশকিছু পদক্ষেপ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় অভিষেক অনুষ্ঠানের আনুষাঙ্গিক কার্যক্রম ও প্রস্তুতি এগিয়ে নিতে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন। তারা একটি সুন্দর, নিরাপদ ও বসবাসযোগ্য এলাকা গড়ে তুলতে এধরনের একটি সংগঠন বহুদিন আগে থেকেই প্রয়োজন ছিল বলে মন্তব্য করেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার সদর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে মতামত উপস্থাপন করেন সংগঠনের সহ সভাপতি সাংবাদিক স, ম, ইকবাল বাহার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মমতাজ উদদীন আহমদ মহসিন, সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম সিকদার, সহ সমাজ কল্যাণ সম্পাদক নুরুল হুদা, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক মেম্বার নুর জাহান, সহ মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া খানম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইমরান উদ্দিন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক শাহনেওয়াজ জিল্লু, সহ মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দিন, সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফ উল্লাহ, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল বশর, সহ জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার জানে আলম জুম্মান, সহ মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো শোয়াইব, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম, ছরওয়ার শিফা, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হারুন। আলোচনায় আরো অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদ হাসান, জলবায়ু বিষয়ক সম্পাদক সংবাদকর্মী নাছির উদ্দিন, সহ জলবায়ু বিষয়ক সম্পাদক সাংবাদিক এম, শফিউল আলম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শরীফ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু ছালেহ, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও মনসুর আলম। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন ব্যবসায়ী শফিউল আলম, জাফর আলম, মোজাম্মেল হক, মোঃ মিশকাত উদ্দিন, শাকের আহমেদ প্রমুখ। শেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.