বান্দরবান জেলায় শ্রেষ্ট এসএমসি সভাপতি মোঃ ইমরান।

এস এম হুমায়ুন কবির,বিশেষ প্রতিনিধি, কক্সবাজার থেকে।

তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি’র সভাপতি ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান মেম্বার বান্দরবান পার্বত্য জেলার শ্রেষ্ট এস এম সি’র সভাপতি নির্বাচিত হয়েছেন।
তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়টি উপজেলা সদর হতে ১০ কিলোমিটার দূরে দূর্গম পশ্চাৎপদ পাহাড়ী জনপদে অবস্থিত। তিনপাশে নদীবেস্টিত ও পাহাড়ে ঘেরা পর্বত বিধৌত অঞ্চলে ক্যাচমেন্ট এলাকাটির অবস্থান। যাতায়াত ব্যবস্থা খুবই বন্দুর।
শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, শতভাগ স্কুল ড্রেস, অভিভাবকদের মধ্যে প্রেরনা সৃষ্টি করে মিড ডে মিল চালু, ম্যানেজিং কমিটি ও পি টি এ’ র সহযোগিতায় মা’দের উদ্বূদ্ধ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন, নিয়মিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে অংশগ্রহন এবং ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সাফল্যের সাক্ষর স্থাপন, আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক ২০১৬ সালে জাতীয় পর্যায়ে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী তাসলিমা আকতার উচ্চলাফ ইভেন্টে ২য় স্থান লাভ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এবং ২০১৭ সালে অপর শিক্ষার্থী নুরুল কবির দীর্ঘ লাফ ইভেন্টে ৩য় স্থান লাভ করায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ এবং ১৫ ও ১০ হাজার টাকার চেক লাভ করে। প্রত্যেক জাতীয় ও অন্যান্য দিবস গুলো সরকারের নির্দেশনা মোতাবেক যথাযথভাবে পালন করা হয়। বিদ্যালয়ের চারপাশ বেস্টিত সুন্দর বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধী গাছের মনোরম ও সুদৃশ্য বাগান রয়েছে। যা অত্র উপজেলার জন্য সৃজনশীল ও ব্যতিক্রম। নিয়মিত এস এম সি’র, পি টি এ ‘র সভা অনুষ্টিত হয় এবং কার্য্যবিবরনী লেখা হয়। প্রতি বছর অভিভাবক ও মা সমাবেশ এবং উঠান বৈঠকের আয়োজন করা হয়। এই সব কর্মযজ্ঞ সম্পাদনে এস এম সি’র সার্বিক সহযোগিতা রয়েছে।
শিক্ষক সংকট থাকা সত্ত্বে ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শতভাগসহ বৃত্তি লাভ করে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.