কক্সবাজারের রামুতে সাংবাদিকের ল্যাপটপ ও মোবাইল চুরি

এস এম হুমায়ুন কবির,বিশেষ প্রতিনিধি, কক্সবাজার থেকে।

কক্সবাজারে রামুতে কর্মরত সাংবাদিক দৈনিক আমাদের সময় মিডিয়া গ্রুপ ও সিপ্লাস টেলিভিশনের প্রতিনিধি এবং দৈনিক সাগর দেশের সিনিয়র রিপোর্টার আলহাজ্ব হাবিবুর রহমান সোহেলের রামুর গর্জনিয়াস্হ ফার্মেসী “মেসার্স মায়েশ মনি মেডিকেল” থেকে একটি মুল্যবান ল্যাপটপ ও একটি সামসং মোবাইল চুরি হয়েছে। ২২ সেপ্টেম্বর শনিবার দুপুর ১ টায় রামুর গর্জনিয়া বাজার মসজিদ মার্কেটে তার ব্যবসা প্রতিষ্টানে দিন দুপুরে এই চুরি সংঘটিত হয়।
সাংবাদিক সোহেল জানান, দুপুর ১টায় জুহুরের নামাজ আদায় করতে সে মসজিদে যায়, তার অনুপস্থিতি টের পেরে ২ জন চোর পরিকল্পিত ভাবে তার ফার্মেসীতে ডুকে ভিতরের চেম্বার থেকে একটি ল্যাপটপ (ডেল) আর একটি সামসং মোবাইল সেট নিয়ে ফ্লিম স্টাইলে পালিয়ে যায়। এই ঘটনায় রামু থানার অফিসার ইনচার্জ মনসুর আলমের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর এএসআই মনজুর ইলাহীর সঙ্গীয় ফোর্স ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ওই চুরির ঘটনার সিসিটিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করেন।
এ এস আই মনজুর ইলাহী জানান, যে ভাবে হউক অপরাধিকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এই ব্যাপারে তিনি এলাকাবাসীকে পেইজ বুকে ভিডিও ফুটেজের দু চোরদের চিহ্নিত করে পুলিশে সুপর্দ করার অনুরোধ জানান। তথ্যদাতার নাম ঠিকানা গোপন রাখা হবে।উউপযুক্ত পুরুস্কার দেওয়ার ঘোষনা দেন এ এস আই মনজুর এলাহী। সন্ধান পেলে উল্লেখিত মোবাইল নং০১৮৪৯৮৩৮৪১২/ ০১৮১৪৪৪৬৩৯৭ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.