আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ওহিন্দু সম্প্রদায়ের প্রতি মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এলেন বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর ।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকাল ৯টায় বাজারের টমটম গেরেজে প্রথমে হিন্দু সম্প্রাদায় ও পরে ক্ষুদ্র ব্যবসায়ী দের চাউল, ডাউল, আলু পিয়াজ তৈল ও শাবান সহ অন্যান্য সামগ্রী বিতরন করা হয়। এ মানবিক সহায়তায় ব্যবসায়ীরা অনেক খুশি।
বাজার ব্যবসায়ী সমিতীর সভাপতি ও ইউনিয় আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর বলেন এই দুর্যোগময় মুহুর্তে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে জাতির জনকের আদর্শকে ধারন করে যার যাহা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাক।
তিনি আরো বলেন গত কিছুদিন যাবৎ বাইশারী বাজারের ক্ষুদ্র ব্যবসারীয়া দোকান পাট বন্দ করে দিয়ে মানবেতর জিবন যাপন করছে। তাছাড়া কিছু সংখ্যক হিন্দু পরিবার রয়েছে তা রা লজ্জায় কিছু বলছেনা।।তাই তাদের জন্য কিছু মানবিক সহয়তা। এছাড়া ইউনয়ের দুর্গম এলাকায় বসবাস রত পাহাড়িও বাংগালীদের মাঝে খাদ্যশস্য বিতরন করা ও হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদুল ইসলাম, সাংবাদিক আবদুর রশিদ, আওয়ামীলীগ নেতা মফিজ মন্দির কমিটির সভাপতি সাধন, সেক্রেটারি বটন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.