আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ওয়ারাসাতুল আম্বিয়া কল্যান পরিষদের পক্ষ থেকে পবিত্র কোরআন শরিফ ও ধর্মীয় বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগষ্ট দুপুর ১২ টার দিকে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে দক্ষিণ বাইশারী আলহেরা জামে মসজিদে এসব বই ও পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।
হাফেজ আবদুল্লাহ পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ওয়ারাসাতুল আম্বিয়া কল্যান পরিষদের সভাপতি
মাওঃ হামিদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ্ সিরাজুর রহমান স্বজল। তিনি বলেন পবিত্র কোরআন মানুষকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। যারা কোরআনের পথে চলে তারা কখন ও অন্যায় অবিচার করতে পারেনা।
আর বই কিতাব যারা পড়ে তাদের জ্ঞান বৃদ্ধি পায় ও মন ভাল থাকে। তাই উপস্থিত সকলকে বেশী বেশী বই পড়ে দেশ ও জাতির সৌজন্যে কাজ করার আহবান জানান।
এসয় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুল হামিদ, সাংবাদিক আবদুর রশিদ, মাওলানা মন্জুরুল হক প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন বাইশারীর বিভিন্ন মসজিদের ঈমাম সহ ছাত্র ছাত্রীরা। বক্তব্য শেষে বাইশারী ওয়ারাসাতুল আম্বিয়া কল্যান পরিষদের পক্ষ থেকে ইলমুল কোরআন সংস্থা,হযরত ফাতিমা (রাঃ) হাফেজ খানা ও এতিমখানা,
নারিচ বুনিয়া ‘সমাজ সংস্কৃতি ও সাহিত্য অধ্যয়ন কেন্দ্র’ নামক পাঠাগার,সুর্য তরুণ ক্লাব সহ ছাত্র ছাত্রী ও এলাকার শিক্ষত লোকজনের মাঝে কোরআন শরীফ ও ধর্মীয় বই পুস্তক বিতরণ করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মনজুরুল ইসলাম তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা সহ যাদের আর্থিক সহযোগিতা পবিত্র কুরআন শরীফ ও ধর্মীয় বই বিতরণ করা হয়েছে তাদের কল্যাণ কামনা করে সমাপ্ত করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.