আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে কর্মহীন মোটরসাইকেল, সি এন জি,ও টমটম চালকদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
৭ এপ্রিল মংগলবার বিকাল ৪টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বাইশারীতে অবস্থান রত সকল মোটরসাইকেল চালক, সিএনজি চালক ও টমটম চালকদের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে চাউল, পিয়াজ লবন,আলু ও শাবান বিতরন করা হয়।
ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী বলেন পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুর এম পি মহোদয়ের পক্ষ থেকে পাওয়া এবং উপজেলা পরিষদ হতে প্রাপ্ত বরাদ্ব থেকে কর্মহীন শতাধিক বাইক চালকদের মাঝে
বিতরন করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন প্রধান মন্ত্রী র প্রতিশ্রুতি বাস্তবায়ন ও পার্বত্যমন্ত্রীর আন্তরিকাতায় আজ আমরা ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া হচ্ছে।
এময় চেয়ারম্যানের সাথে ছিলেন ইউপি সদস্য আবু তাহের , নুরুল আজিম কৃষকলীগ সভাপতি আবু তালেব প্রমূখ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.