বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ আসন্ন বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন।বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার।
দলের অন্য সদস্যরা হলেন- অ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কার্টরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড।আগামী ১৮ আগস্ট অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা। এরপর ২২-২৩ আগস্ট ফতুল্লায় প্রস্তুতি ম্যাচে অংশ নেবে অস্ট্রেলিয়া। পরে ২৭-৩১ আগস্ট ঢাকায় প্রথম টেস্ট এবং ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.