ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা দলটি পরপর দুই ম্যাচে হেরে বসেছে। তবুও এবারের বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সেমিফাইনালে খেলা সম্ভব বলে মনে করছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
কার্ডিফে বাংলাদেশ ও ইংল্যান্ডের ম্যাচ শেষে যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ দল নিয়ে এ কথা বলেছেন সৌরভ। এসময় রুবেলকে একাদশে না রাখাই বিস্মিত হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘বাংলাদেশ দলের এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। বাকি ম্যাচগুলো ভালো খেলতে হবে। শুধু ভালো খেললে হবে না, জিততে হবে। বাকি ছয় ম্যাচের ছয়টিতেই জিততে হবে।’
তিনি আরও বলেন, ‘দলে গতিময় বোলারের অনেক অভাব আছে। গতিময় বোলার লাগবে। স্কোয়াডে থাকার পরেও রুবেলকে না খেলানোয় আমি বিস্মিত। জানি না সে কেন খেলছে না।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.