ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে আগামী বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। ওয়ানডের ব্যর্থতা ভুলে টেস্ট সিরিজে ভালো করার প্রত্যয় টাইগার শিবিরের।
অপরদিকে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ক্রিকেটার রস টেইলর বলছেন আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশি বোলাররা কিউই ব্যাটসম্যানদের চাপের মুখে রাখবে।
এই অভিজ্ঞ ক্রিকেটার বলছেন, ‘উইকেট সাধারণত ভালই গত সিরিজে (ওয়ানডে) বাংলাদেশ বোলারদের বোলিং দেখেছি এবং আমি নিশ্চিত যে তারা আমাদের চাপের মুখে রাখবে।’
সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোর সেরা ওয়ানডে ইনিংস খেলা ব্যাটসম্যানের পুরষ্কার লাভ করেছেন রস টেইলর। ২০১৮ সালের মার্চে ডুনেডিনে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ১৮১ রানে অপরাজিত ছিলেন তিনি।
ইনজুরি আক্রান্ত টেইলর ১ পায়ে খেলেছিলেন সেই ম্যাচটিতে। দুর্দান্ত এই ইনিংসটির কল্যাণে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ইনিংসের পুরস্কার নিজের করে নিয়েছেন এই কিউই। সেই ম্যাচটি প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘এটি সম্ভবত এক বছর আগে হয়েছিল, সুতরাং আমার খুব বেশি মনে নেই। ফিজিও মাঠে এসে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি খেলতে পারব কিনা এবং আমি বলেছিলাম আমি চেষ্টা করব। আর সেটাই আমি করেছি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.