বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্টিত
সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (১০আগস্ট) দুপুরে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ হলরুম মিলনায়তনে ইউনিয়ন
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বাদল কান্তি শর্মার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কাজলের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।
এতে বিশেষ অতিথি ছিলেন, বীরমুক্তিযোদ্ধা আক্তার আহম্মদ, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ফেরদৌস, যুবলীগের সাবেক সভাপতি রাহুল বড়ুয়া, ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহফুজ। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের আওতাধীন ওয়ার্ড সভাপতি-সম্পাদকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনার আলোকে তাদের সিদ্ধান্তক্রমে সকালে খতমে কোরআন তেলাওয়াত ও মিলাদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.