চকরিয়া প্রতিনিধি :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটি কর্তৃক কক্সবাজারের আট উপজেলায় চলছে বৃক্ষরোপন কর্মসূচী। এরই অংশ হিসেবে সোমবার (১০আগস্ট) চকরিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী।
এর আগে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা চেয়ারম্যান সাঈদী ছাড়াও অংশ নেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ছোটন কান্তি নাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত চকরিয়ার শিক্ষার্থীদের সংগঠন ঢাবির চকোরীর সাধারণ সম্পাদক সাকিব বিন শোয়াইব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া পৌরসভার সাধারণ সম্পাদক সুনীপ দাশ সৌরভসহ অসংখ্য শিক্ষার্থীবৃন্দ।
ঢাবির চকোরীর সাধারণ সম্পাদক সাকিব বিন শোয়াইব জানান, মুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য সুজন শর্মার উদ্যোগে কক্সবাজারের ৮ উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। ইতোমধ্যে কুতুবদিয়া, পেকুয়া, রামু ও চকরিয়ায় এই কর্মসূচীর আলোকে বৃক্ষরোপন করা হয়েছে। অন্য উপজেলাতেও পর্যায়ক্রমে চলবে কর্মসূচী।
চকরিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যেভাবে প্রকৃতির ওপর অবিচার করেছি, তার খেসারত দিচ্ছি আমরা। তাই প্রকৃতিকে পূর্বের জায়গায় ফেরাতে বৃক্ষরোপনের বিকল্প নেই।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.