ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হুগো লরিসকে গ্রেফতার করেছে লন্ডনের পুলিশ। ইংলিশ ক্লাব টটেনহামের ৩১ বছর বয়সী এই অধিনায়ক অবশ্য গ্রেফতারের ৭ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন।
শুক্রবার পশ্চিম লন্ডন থেকে তাকে গ্রেফতার করা হয়।
টটেনহ্যামের গোলরক্ষক হুগো লরিস তার ফুটবলার বন্ধুদের নিয়ে ডিনার করতে বেরিয়েছিলেন। সঙ্গে ছিলেন বিশ্বকাপজয়ী ফরাসি দলেল সতীর্থ অলিভিয়ের জিরু এবং আর্সেনালের ফরাসি তারকা লরেন্ত কোসেলনি।
রাত আড়াইটার সময় তার গাড়ি সেন্ট্রাল লন্ডনে আটকে দেয় পুলিশ। ওই সময় লরিস পেট্রোল নিচ্ছিলেন। গাড়িতে একাই ছিলেন তিনি। ফরাসি গোলরক্ষকের মুখে ব্রেথঅ্যানালাইজারা লাগিয়ে পুলিশ নিশ্চিত হয়, তিনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন। সোজা তাকে থানায় নিয়ে যাওয়া হয়। ডিএনএ এবং আঙুলের ছাপ নেওয়ার পর তাকে লকআপে ঢুকিয়ে দেয়া হয়।
সকালে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের কোর্টে ক্ষমা চাওয়ার পর তিনি জামিন পান। মামলার শাস্তি ঘোষণা করা হবে পরে। তবে মামলার শুনানিতে হাজির হতে হবে তাকে। যদিও লরিসের ক্লাবের পক্ষ থেকে কোনও বিবৃতি দেয়া হয়নি এখনও।
লন্ডন পুলিশ স্বীকার করেছে, লরিসের অপরাধের কথা। টটেনহ্যামের পরের ম্যাচে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তবে নেতৃত্ব কেড়ে নেয়া হতে পারে। কী হবে, তা ভবিষ্যতই বলতে পারবে। তবে নিজের অপরাধ নিয়ে কোনো মন্তব্য করেননি লরিস।
ফুটবল মহলে অত্যন্ত ভদ্র ও সজ্জন বলে পরিচিত তিনি। তার গায়ে আগে কোনও কলঙ্ক দাগ লাগেনি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই অধিনায়কের। তবে এবার যা ঘটল তা আলোচনা-সমালোচনা চলছে লন্ডনে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.