ওয়ান নিউজ ডেস্কঃ
জমির মালিকদের অগ্রীম টাকা দিয়ে কক্সবাজার এলএ শাখা কেন্দ্রিক দালালেরা চরম বিপাকে পড়েছেন। নিজেদের টাকা উদ্ধার করতে সক্রিয় হওয়ার চেষ্ঠা চালাচ্ছেন অনেকেই। কয়েকটি অফিসে কাজ করতে দেখা গেছে তাদের। একই সাথে খতিয়ান জালিয়ত চক্রও সক্রিয় হয়ে উঠেছে।
জামির মালিকদের কাছে অগ্রীম টাকা দিয়ে চরম বিপাকে পড়েছেন দালাল চক্র। সুত্রে জানা যায় জেলার শীর্ষ দালাল কক্সবাজার সদর উপজেলা পরিষদ গেইটের হামিদ জমির মালিকদের অগ্রিম হিসাবে অন্তত ৫ কোটি টাকা দিয়েছেন। মহেশখালীর বিভিন্ন ইউনিয়ন ও রেললাইন প্রকল্পে এই দালালের কর্মচারী রয়েছে অন্তত ১৫ জন। তারা জমির মালিকদের হামিদের কাছে আনতে কাজ করে। তারই একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন জেলায় যে অধিগ্রহন চলছে তার অধিকাংশ ফাইলই হামিদের মাধ্যমে হয়েছে। সক্রিয় হতে না পারলে অনেক টাকা জলে যাবে।
হোয়ানকের মৌলভী লকিয়ত উল্লাহ জানিয়েছেন, কালারমারছড়ার আমান উল্লাহ অন্তত এক কোটি টাকা জমির মালিকদের অগ্রিম দিয়েছেন। ওই টাকা উদ্ধার করতে এখন প্রতিদিন এলএ শাখার আশপাশে ঘুরাঘুরি করছেন। বিভিন্ন লোকজনকে এলএ অফিসে পাঠিয়ে খবর নেওয়ার চেষ্টা করছেন। তিনি এলাকার বিভিন্ন অসহায় লোকজন থেকে জমির ক্ষতিপূরণের টাকা থেকে ৫০% পর্যন্ত কমিশন নিয়েছেন এমন অভিযোগও রয়েছে। আমান উল্লাহ ছাড়াও বাবর চৌধুরীর অফিসেও কাজ শুরু হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন তহসিলদার জানিয়েছেন, খতিয়ান জালিয়ত চক্র এখন ভয়াবহ হয়ে দাড়িয়েছে। ডুলাহাজারার বালুরচরের মিনহাজ এই চক্রের নেতা। এই চক্রের মাধ্যমে ভুয়া খতিয়ান নিয়ে টাকা উত্তোলন করে পথে বসেছেন অনেকে। ভুয়া খতিয়ানে মোটা টাকা উত্তোলন করে কমিশনের টাকাও ফেরত দিতে হয়েছে। কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের হেলাল উদ্দিন জানিয়েছেন, মিনহাজ চক্রের খপ্পরে পড়ে ভুয়া খতিয়ান নিয়ে টাকা উত্তোলন করে ২০ লাখ টাকা লোকসান গেছে। এ রকম আরো অসংখ্য লোকজনকে ভুয়া খতিয়ান বানিয়ে সর্বশান্ত করেছে।
বর্তমানে মোঃ রফিক প্রকাশ ভেন্ডার রফিক, সাহাব উদ্দিন, সানা উল্লাহ, রনি, হেলাল, ফজল কাদের, আমির খলিফা, আলি মিয়া, বাবর চৌধুরী, শাহাদত হোসাইন, ছৈয়দ নুর, আবুল কাশেম, মৌলভী বশর, নুরুল আবচার, হাজি ফরিদ, মো.মামুন, হেলাল উদ্দিন, মোস্তাফিজ, হোছাইন, আরেফ আলী, আবুল হাশেম, সাদ্দাম হোসাইন, হাজী ছৈয়দ, নুরুল আবছার, শফিক, আমান উল্লাহ, মো. ইব্রাহিম, সোহেল, আবদুল মতিন, আছাদ উল্লাহ, রিদুয়ান, সরওয়ার, দিদার, চট্টগ্রামের মুছা, ঢাকার মিঠুন, আহাদ, উখিয়ার হেলাল উদ্দিন, বশর, শাপলাপুর ইউনিয়নের সেলিম, হোয়ানকের ইব্রাহিম (হোটেল গার্ডেনে অফিস), মাতারবাড়ি রাজঘাটের হেলাল, শাপলাপুরের দিদারুল আলম (হোটেল নিরিবিলিতে অফিস), কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনার আব্দুল হান্নান, ফকিরজুম পাড়ার মামুন, আধাঁরঘোনার আমান উল্লাহ, আবুল হোসেন, কালারমারছড়ার নুনাছড়ি এলাকার লকিয়ত উল্লাহ, মাতারবাড়ির হোছাইন (অফিস হোটেল নিরিবিলি), ধলঘাটা ইউনিয়নের তাজ উদ্দিন (হোটেল সৈয়দিয়ায় অফিস), পেশকারপাড়া এলাকার মো. মুবিন ওরফে উত্তরবঙ্গের মুবিন, মাতারবাড়ি ইউনিয়নের সাগর, ডুলাহাজারার বালুরচরের মিনহাজ, টার্মিনাল এলাকার হানিফ, সুগন্ধা পয়েন্টের ওয়াসিম, ঈদগাঁও এলাকার মো. তৈয়ব, রশিদ নগর ইউনিয়নের মো. শাহজাহান, ধলঘাটার বর্তমানে গাড়ির মাঠ এলাকার মো. শফিউল আলম, শহরের কলাতলী এলাকার সাজ্জাদ। এরা সবাই জমির মালিকদের অগ্রিম টাকা দিয়েছেন। যার ফলে এসব দালাল জোর চেষ্টা চালাচ্ছেন সক্রিয় হতে। সদ্য নিয়োগ দেয়া সার্ভেয়ারদের সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছেন এ দালালরা।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, সব দালাল চিহ্নিত হয়েছে। এলএ শাখায় কেউ দালালি করতে চাইলে তাকে আইনের আওতায় আনা হবে। দালালের খপ্পরে না পড়ার জন্য বার বার সবাইকে বলা হচ্ছে। যেকোন অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তি করা হচ্ছে। সরকারী অফিস মানুষের সেবার জন্য। হয়রানী বা অনিয়ম কোন ভাবেই মেনে নেওয়া হবে না।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.