এম.মনছুর আলম,চকরিয়া:
দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কক্সবাজার জেলার আওতাধীন মাতামূহুরী সাংগঠনিক উপজেলা শাখার নব নির্বাচিত গঠিত কমিটির নেতৃবৃন্দরা।সম্মেলন পরবর্তী গত ৭ জুলাই জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড়.শামীম আরা স্বপ্না নতুন (আংশিক) কমিটি অনুমোদন দেন।উক্ত কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী, সহ- সভাপতি নেজাম উদ্দিন চৌধুরী আর্জন মিয়া ও সাধারন সম্পাদক হেফাজতুর চৌধুরী টিপু।মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি কমিটি ঘোষনা হওয়ার পর পরই দলীয় নেতাকর্মীরা নব নির্বাচিত নেতৃবৃন্দকে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাতামুহুরী সাংগঠনিক উপজেলার আওতাধীন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.