ফুলছড়ি বিট অফিসারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকী

নিজস্ব প্রতিবেদকঃ 

দায়িত্ব পালন করতে গিয়ে বনবিভাগের জমি জবরদখলকারীদের হাতে লাঞ্ছিত হয়েছে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ এর বিট কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। এসময় তাকে প্রায় আধা ঘন্টা আবদ্ধ করে রেখে প্রাননাশের হুমকী দিয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (২মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে।
বিট কর্মকর্তা ফারুক আহমদ বাবুল জানান, প্রতিদিনের মতো আমি আমার সহকর্মীদের নিয়ে ফুলছড়ি বিটের অধীনে জুমনগর এলাকায় ২০১৭ – ২০১৮ সালের ২য় আবর্তে সৃজিত বনবিভাগের সামাজিক বনায়নে টহল দিতে গেলে মৃত ইউসুফ আলী মেম্বার এর ছেলে নুরুল আবছার, তার ভাই এহসান, ও তার সাথে থাকা আরো কয়েকজন মিলে আমাকে প্রায় আধা ঘন্টা আবদ্ধ করে রাখে এবং আমাকে মেয়ে দিয়ে লাঞ্ছিত করা হয়েছে।
নুরুল আবছার আমার শার্টের কলার ধরে বলে তুই যেমন সরকারি লোক আমিও তেমন সরকারি লোক।
আরেকবার এখানে আসলে প্রান নিয়ে ফিরতে দিবনা।
এদিকে গত ২৯ মার্চ ফুলছড়ি রেঞ্জ এর অধীনে জুমনগর এলাকায় বনবিভাগ ও চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করে।সেদিন প্রায় ছোটবড় প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছদ করা হয় যার অধিকাংশ জমি নুরুল আবছার ও এহসানসহ একটি সিন্ডিকেট দখল করে আছে বলে জানা গেছে।
স্থানীয়রা বলছে, এই নুরুল আবছার একজন বনখেকো। তার বিরোদ্ধে কেউ মুখ খুলতে পারেনা।
তার রয়েছে বিরাট একটি সন্ত্রাসী দল। তাদের সাথে নিয়ে নুরুল আবছার ও তার ভাই এহসান বনবিভাগের জমি জবরদখল করে আসছে। এবং তা চড়া মুল্যে বিক্রি করছে। সম্প্রতি বনবিভাগ ৫একর জমি উদ্ধার করা হয়। এরপর থেকে নুরুল আবছার ও তার বাহিনী বনবিভাগের কর্মকর্তাদের এইভাবে লাঞ্ছিত করা শুরু করেছে। এর আগে মহেশখালীতে দায়িত্ব পালন কালিন সহকারি বন কর্মকর্তা ইউসুফ উদ্দিন বনখেকোদের হাতে নিহত হন।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, আজকে আমার বিট অফিসারকে অবরুদ্ধ করে প্রাননাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে আমি উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে নুরুল আবছার ও এহসানের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে চাইলে তারা প্রতিবেদকের সাথে যোগাযোগ করেনি বলে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.