ফানুসে ফানুসে রক্তিম চট্টগ্রামের আকাশ

সংবাদদাতা:
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্নিমা আজ। দিনটিকে ঘিরে সূর্যের আলো ফুটতেই বৌদ্ধ ধর্মাবলম্বীদের মনের সব চাওয়া পাওয়া আর সব প্রার্থনা বৌদ্ধের কাছে। বৌদ্ধের ভক্তদের মতে, বৌদ্ধের ভিক্ষুরা আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন করেন। তাই বর্ষাব্রত শেষে ভিক্ষুরা আশ্বিনী পূর্নিমার তিথিতে প্রবারণা করেন।

বুধবার (২০ অক্টোবর) নন্দন কানন বৌদ্ধ বিহার, পাথর ঘাটা নব পন্ডিত বিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারসহ নগরের ১৫টি বৌদ্ধ মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠান চলছে। সন্ধ্যায় মন্দির থেকে উড়ানো শুরু হয় ফানুস। সেই ফানুসের আলোয় বর্ষণমুখর আকাশ রক্তিম রং ধারণ করে। যদিও বৃষ্টি কারণে কিছুটা বেগ পেতে হয়েছে পূণ্যার্থীদের।

বুধবার (২০ অক্টোবর) সকাল থেকেই প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নন্দন কানন বৌদ্ধ বিহারে দিনব্যাপী অনুষ্ঠান চলছে। এছাড়াও পাথর ঘাটা নব পন্ডিত বিহার, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারসহ নগরের প্রায় ১৫ টি বৌদ্ধ মন্দিরে সন্ধ্যার পর আকাশে ফানুস উড়ানো হয়। এরআগে সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংঘের প্রাতরাশ, বুদ্ধপূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ করা হয়।

এছাড়া মহাসংসদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, আলোকসজ্জা, বিশ্ব শান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস ওড়ানো ও বুদ্ধকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

পূজার্থী শিশির বড়ুয়া সিভয়েসকে বলেন, শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে মঙ্গল কামনায় উড়ানো ফানুস সমস্ত অন্ধকার দূর করে আলো জ্বালাবে পৃথিবীর বুকে। সামান্য আলো একটি ফানুসকে যতদূর উঠাতে পারে ঠিক তেমনি মনের আলো একটি মানুষকে তত দূরে নিয়ে যেতে সাহায্য করে বলে মনে করি।

এ দিকে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম প্রধান এ ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উৎযাপন করতে চট্টগ্রাম মেট্টপলিটন পুলিশ (সিএমপি)’র পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শহর জুড়ে এবং বৌদ্ধ ধর্মালম্বীদের মন্দিরগুলোতে জোরদার করা হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম ইনটেলিজেন্স ইউনিট। এছাড়াও অনাকাঙ্খিত পরিস্থিতি রোধে নিয়োজিত রয়েছে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.