প্রশ্ন ফাঁস,সংবাদ প্রচার করিয়া দয়া করে নিজেরাই লজ্জা পাবেননা।

প্রশ্ন ফাঁস, ঠেকাবে সাধ্যকার? লজ্জায় মরে জাতি”কি আসে যায় তাতে, লজ্জা কি আছে তাহার! প্রশ্ন ফাঁস আগামী প্রজন্মের সর্বনাশ,হাত পা ওয়ালা প্রতিবন্ধি তৈরির করার একটা পায়তারা মাত্র। চলতি

এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কিন্তু তাতেও প্রশ্ন ফাঁস অব্যাহত থাকায় জড়িতদের ধরিয়ে দিতে গত ৪ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেন মন্ত্রী। এর আগে গত ১ জানুয়ারি এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছিলেন, প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেলে সাথে সাথে সেই পরীক্ষা বাতিল করা হবে। কিন্তুু কথা আর কাজের কোন মিল পাওয়া যায়নি।পরীক্ষা বাতিল তো দুরের কথা, মন্ত্রী সাহেব এখনো স্বীকারও করেননি প্রশ্ন ফাঁস হয়েছে।

অথচ দেশের সব ধরনের গণমাধ্যমে  ধারাবাহিক প্রতিবেদনের মত করে এবারই প্রথম কোন সংবাদ নিয়মিত প্রাকাশ পেয়েছে বলে আমি মনে করি,আর তা

হচ্ছে প্রশ্ন ফাঁস। দুঃখের বিষয় হলো সংবাদ প্রকাশ করে উল্টো সংবাদ কর্মী আর গণমাধ্যম গুলো নিয়মিত  লজ্জায়ই পাচ্ছেন বটে, কোন লাভ হচ্ছেনা। ব্যাপারটা আরেকটু সহজ করে বলছি প্রশ্ন ফাঁস হচ্ছে এটা সবাই দেখছেন, এই ব্যাপারে সবাই একমত এবং প্রতিবাদ ধিক্কার, এমন কি সংসদে শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিও তুলেছেন।পদত্যাগ না করলে মাননীয় প্রধানমন্ত্রীকে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্হা নিতে অহবানও করা হয়েছে। দুঃখের ব্যাপার হচ্ছে মন্ত্রী এর পরও বলছেন কোন প্রশ্ন ফাঁস হয়নি।যদি ফাঁস হয় তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।প্রকাশ্যে যে বিষয়টা ঘটেই চলছে সবার চোখের সামনে, সেটা কি রকম তদন্ত করবেন, কি ব্যবস্হা নেবেন, আল্লাহ ভালো জানেন।শুনা যাচ্ছে মন্ত্রী সাহেবকে নাকি উপর মহল থেকে পদত্যাগ করতে নিষেধ করা হয়েছে। আর উপাধি দেওয়া হয়েছে সহজ সরল মন্ত্রী হিসাবে। শিক্ষাখাতে উন্নয়নের জন্য নাকি পুরস্কারও পাচ্ছেন, জানতে বড় স্বাথ হয় এটা কি প্রশ্ন ফাঁসের সাফল্যের জন্য কিনা?এ লজ্জা জাতির। মোট কথা সংবাদ মাধ্যমে যতই প্রশ্ন ফাঁস নিয়ে লেখালেখি করা হোক “আমি আপনি যতই চিৎকার করি না কেন”কোন লাভ হবেনা।বলা চলে অর্থহীন সংবাদ প্রচার। হয়তো কবি মনে মনে বলছেন প্রশ্ন ফাঁস নিয়ে-সংবাদ প্রচার করিয়া,দয়া করে  নিজেরাই লজ্জা পাবেন না।

জসিম উদ্দিন জিহাদ

সংবাদকর্মী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.