প্রবাসের পরিশ্রমের টাকায় জমি ক্রয় করে উল্টো মিথ্যা জবরদখল মামলার আসামী হলেন প্রবাসী শফিক সহ তার পরিবার
নিজস্ব প্রতিবেদকঃ
নিজ ক্রয়কৃত জমি ভোগ করতে গিয়ে জবরদখল এ মারামারির মামলার আসামী হলেন প্রবাসী শফিকুল ইসলাম। জানা যায়
গত২০১৬ সালে ফজল আহমদ গং থেকে কয়েক দফায় তাদের দখলীয় জমি ক্রয় করে খরুলিয়ার আবু বক্কর ছিদ্দিক এর প্রবাসী পুত্র শফিকুল ইসলাম। এবং ফজল আহমদ এর ওয়ারিশ গন প্রবাসী শফিককে দখল বুঝিয়ে দেন, এর পর থেকে শফিক অত্র জমি গুলো ভোগ দখলে আছেন।

কিন্তু সম্প্রতি আবু বক্কর এর স্ত্রী সাজেদা বেগম ও তার জোয়ান ছেলে মেয়েরা জোর করে ঐ জমি জবর দখল করার জন্য গত ১৭ এপ্রিল শফিকের জায়গায় হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে তার ভাড়াটিয়া সাথীকে মেরে আহত করে এবং ফলজ গাছ কেটে ফেলেন। এদিকে শফিকের ছোট ভাই রহিম জানান বড়ভাই শফিকের জায়গায় তারা গত ৪এপ্রিল থেকে জমি দখলের চেষ্টা চালিয়ে হামলা তখন বড়ভাই শফিক কক্সবাজার সদর থানায় অভিযোগ করেন সদর থানা অভিযোগ আমলে নিয়ে তাদের নোটিশ দেন গত ১০ এপ্রিল থানায় উপস্থিত হয়ে কাগজ পত্র দেখানোর জন্য, সাজেদা বেগম তা অমান্য করে গত ১৭ এপ্রিল তার ছেলে আসবাব উদ্দিনও মেয়েদের নিয়ে আরো কয়েকজনকে মিলে আবারো শফিকের জায়গা দখলের জন্য হামলা চালান বলে অভিযোগ করেন। হামলার খবর জানতে পেরে কক্সবাজার সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আবু বক্কর এর স্ত্রী ও তার ছেলে আসাব উদ্দিন সহ বেশ কয়েকজন হামলা চলা কালে পুলিশ ঘটনাস্থল থেকে দুজন নারীকে গ্রেফতার করে।
এদিকে ভুক্তভোগী প্রবাসী শফিকুল ইসলাম বলেন আমি বিএস ৭০৯ খতিয়ানে মোট আটজন ওয়ারিশ সে খতিয়ান থেকে আমাকে সাতজন ওয়ারিশ জমি বিক্রয় করে মোট ৪২ শতক। যা আমার নামে বিএস খতিয়ান সৃজন হয়েছে। এবং ক্রয়ের পর থেকে আমাকে জমি ভোগদখল বুঝিয়ে দেন। আমি জমি কেনার পর থেকে আবু বক্কর এর ছেলে আসাব উদ্দিন ও তার মা সাজেদা বেগম তারা জমি পাবেন বলে আমার কাছ থেকে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। পরবর্তীতে তাদের লোভ পড়ে জমির উপর এরই ভিত্তিতে গত ৪এপ্রিল থেকে সাজেদা বেগম ও তার ছেলে মেয়েরা জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে।
আমি তা কক্সবাজার সদর থানা পুলিশকে অবগত করলে তারা আরো ক্ষেপে গিয়ে ভিন্ন পন্থায় অামাকে উল্টো আমার নিজ জমি জবর দখল করছি বলে থানায় আমাকে সহ আমার ছোট ভাই, চাচা, নিকট আত্মীয়দের আসামী করে মামলা দায়ের করেন।
তিনি আরো জানান আমি একজন প্রবাসী আমি প্রবাসে থেকে সরকারকে নিয়মিত রেমিটেন্স দিয়ে আসছি, আমাকে মানহানী করনে এসব মামলা করছে আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো সুষ্ট তদন্ত পূর্বক জমির দলিলাদি দেখে যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনোর অনুরোধ করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.