‘প্রথম’ ম্যাচসেরা হলেন সেই সাইফউদ্দিন!
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বিপিএলে নিজেদের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয় দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে চিটাগং ভাইকিংসকে হারায় দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আর সেই ম্যাচের জয়ের নায়ক তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। চার ওভার বল করে ২৪ রানের খরচায় তিন উইকেট নেন তিনি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেটে সেট হয়ে যাওয়া ওপেনার সৌম্য সরকারকে বোল্ড করেই রানের চাকা আটকে ধরেন এই ডানহাতি পেসার।
তবে এর ফল হিসেবে পেয়েছেন ম্যান অফ দ্যা ম্যাচের খেতাব। তিনিই দেশীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার পেয়েছেন। সেই সঙ্গে সৌম্যকে আটকানোর পরিকল্পনা হিসেবে তিনি জানিয়েছেন, তিনি সেট হয়ে গিয়েছিলেন। সেই সঙ্গে বেশ বাউন্ডারিও মেরেছেন। আর তাই উইকেট পাওয়াটা ছিল জরুরি। আমি তাকে ডট খেলাতে চেষ্টা করেছি এবং আমি সার্থক হয়েছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.