মোঃ নেজাম উদ্দিন।
আসন্ন পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড়ের বেলাল হোসেন যোগ্য প্রার্থী বলে মনে করেন ৮নং ওয়ার্ড়ের ভোটারগন। তারা মনে করেন বেলাল হোসেন অতীতে আওয়ামীলীগ সংগঠনের সাথে জড়িত ছিল আজ ও আছে । এবং সাধারন মানুষের পাশে থাকেন। অাসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে ৮নং ওয়ার্ড পল্লবী লেইন দক্ষিণ টেকপাড়া সমাজ কমিটির মতবিনিময় সভায় সমাজ কমিটির উদ্যেগে সমাজের সর্বস্তরের জনাসাধারন নিয়ে অাসন্ন পৌর নির্বাচনে সমাজের ভুমিকা নিয়ে গতকাল ২জুন এক মত বিনিময় সভায় সমাজ কমিটির সিনিয়র সদস্য এড. রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং অাইনজীবী সমিতির সাবেক কার্যকরী পরিষদ সদস্য সমাজ কমিটির যুগ্ম অাহ্বায়ক এডভোকেট এ.কে.এম.এরশাদ উল্লাহ মিল্টন এর সঞ্চালনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সমাজ কমিটির উপদেষ্টা প্রেস ক্লাবের সাবেক সভাপতি অাতাহার ইকবাল, এড. মোহাম্মদ অালম, নুরুল ইসলাম মিয়া, নজির অাহমদ সওদাগর, হাজী বশির অাহমদ, অাবুল বশর, এড.নাসির উদ্দিন, এড.সালাউদ্দীন, মাস্টর গোলাম সরওয়ার শাহীন, মাস্টার ছালেক অাহমদ, মোঃ হোসেন সওদাগর, অাজাদ হোসেন অাজাদ, অাবু কাইসার লিটন, ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর পদ প্রার্থী মোঃ বেলাল হোসেন প্রমুখ। উক্ত সভায় উপস্থিত বক্তারা বলেন অাগামী পৌরসভা নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার জন্য সমাজ কমিটির নেতৃত্বে সর্বস্তররের জনগন অগ্রণী ভুমিকা পালন করবে। বক্তারা উক্ত মত বিনিময় সভায় মোঃ বেলাল হোসেন কে ৮নং ওয়ার্ড এর জন্য সমাজ কমিটির মনোনীত কাউন্সিল প্রার্থী ঘোষনা করেন। সমাজ কমিটি বেলাল হোসেন কে সর্বাত্মক সহযোগীতা প্রধান করবে। ৮ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদ প্রার্থী মোঃ বেলাল হোসেন বলেন অামি অাপনাদের সন্তান, ভাই হই। অামি অাজীবন অাপনাদের সেবায় নিয়োজিত থাকতে চায়। অামি নির্বাচিত হলে অাপনাদের সুখ-দূঃখের দিনে এক ডাকে সাড়া দিতে বাধ্য থাকিব। অামি সমাজ কমিটির সম্মানিত উপদেষ্টা বৃন্দ, কর্মকর্তা বৃন্দ ও সমাজের সর্বস্তরের জনগনের দোয়া সহযোগীতা চায়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.