পোকখালীতে সদর ইউএনওর হস্থক্ষেপে জুয়ার আসর পন্ড

 

 

মোঃ মিছবাহ উদ্দিন

কক্সবাজার সদরের পোকখালীতে সদর ইউএনও নোমান হোসেন প্রিন্সের হস্তক্ষেপে জুয়ার আসর গুড়িয়ে দিয়েছে প্রশাসন। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

আজ সোমবার বেলা আড়াইটায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাথে ছিলেন সদর মডেল থানার এস আই রাজিব বৈরাগীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য।

জানা গেছে, পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী এলাকায় আজ সোমবার সকাল থেকে বলীখেলা আয়োজনের আড়ালে জুয়ার আসর খোলে বসে স্থানীয় প্রভাবশালীরা। পরে খবর পেয়ে প্রশাসন বলীখেলা ও জুয়ার আসর গুড়িয়ে দেয়।এ সময় স্থানীয় চেয়ারম্যান রফিক আহমদ,সচিব নুরুল কাদের,এমইউপি হেলাল উদ্দীন উপস্থিত থেকে সহযোগিতা করেন।

ইউএনও নোমান হোসেন প্রিন্স বলেন, সম্পূর্ণ অবৈধভাবে বলীখেলার নামে জুয়ার আসর বসানো হয়। এর ফলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা সৃষ্টি হয়। তাই অভিযান পরিচালনা করে জুয়াখেলা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে অভিযান টের পেয়ে আয়োজকরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরদিকে অবৈধভাবে এই আয়োজন কারা করেছে, সেটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দীন খন্দকার বলেন, আয়োজক যতবড় প্রভাবশালী হউক না কেন, বলীখেলার নামে জুয়া খেলার আয়োজন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে দেওয়া হবে না। কারা এই আয়োজন করেছে, সল্প সময়ের মধ্যে তা খোঁজে বের করা হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.