বার্তা পরিবেশক:
কক্সবাজার সদরের পোকখালীতে জন্মদাতা পিতাকে মারধরের অভিযুক্ত ও রামু মন্দির পুড়াসহ ডজনখানেক মামলার জেল ফেরত আসামী আজিজ রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। সে উল্লেখিত ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের মেজ ছেলে।
জানাযায় অভিযুক্ত আজিজ রুবেলের বিরুদ্ধে রামু মন্দির পুড়া, নাশকতা, প্রতারণাসহ ডজনখানেক মামলা রয়েছে। তৎমধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনে পোকখালীতে বাইক পোড়ার মামলায় দীর্ঘদিন ধরে গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার। যার জিআর মামলা নং ১০৭৫/১৮, দ্রুত বিচার নং ২৩। এ বিষয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি আসাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আজিজ রুবেল একজন ওয়ারেন্ট ভুক্ত আসামী তাই তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য- কিছুদিন আগে জন্মদাতা পিতাকে মারধর করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছিল মা-বাবাসহ তার পরিবার। তাছাড়াও সরকারি অনুমোদন বিহীন কিছু সংস্থার কাছ থেকে বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলেও প্রচার রয়েছে। চোখে পড়ার মতো তার কোন ইনকাম সোর্স না থাকলেও আলিসান বাড়ি ও জীবন যাত্রার মান নিয়ে মানুষের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.