শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সন্ধ্যায় ব্রাহ্ম মন্দিরের মাঠে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এডভোকেট রঞ্জিত দাস।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি কক্সবাজার জেলার পূজা উদযাপন পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছি দীঘদিন ধরে। দীঘ ৯ বছর ধরে আমার সম্প্রদায়ের মানুষের জন্য রাত-দিন কাজ করে আসছি। কিন্তু একটি কুচক্রী মহল আমি এবং আমার সাধারণ সম্পাদকের সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তার প্রতিয়মান হিসেবে কুচক্রী মহলটি সাংবাদিকদের কাছে আমাদের নামে মিথ্যা তথ্য সরবরাহ করে আমাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।
i
শুধু তাই নয়, তিনি আরোও বলেন, প্রকাশিত সংবাদের কারণে আমাদের ব্যাক্তিগত প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের ঐতিহ্য ও সুনাম বিনষ্ট করা হয়েছে এবং সম্প্রদায়ের বিবেককে আহত করা হয়েছে। সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা অপুরনীয় ক্ষতি। পূজা উদযাপন পরিষদ সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সমাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। তাই সম্প্রদায়ের বিষয়ে বিবেচনায় এনে পূজা সম্পর্কিত সকল বিষয় গুরুত্ব সহকারে ভালভাবে খবরাখবর নিয়ে কারো প্রতি ব্যাক্তিগত বিরোপ মনোভাব প্রর্দশন না করে সঠিক সংবাদ প্রকাশের জন্য সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন। এছাড়া, চাউল বরাদ্দেরর বিষয়ে জেলা উদযাপন পরিষদের কোনরূপ সংশ্লিষ্ট না থাকা সত্বেও জেলা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানহানিকর শব্দ ব্যবহার পূরক মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.