পিএমখালীর জুমছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান

সদরের পিএমখালীর জুমছড়ি বাজারে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। গতকাল ২৭ মার্চ দুপুর দেড়টার সময় সর্ট সার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২৫ লাখ টাকা হবে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন হোমিপ্যাথ চিকিৎসক তৈয়ব উল্লাহ , ডাঃ সাইফুল, মুদির দোকানদার মুছা আলী, ফার্নিচার ব্যবসায়ি মোবারক, পার্লার ব্যবসায়ি রত্মা রানি শর্মা। স্থানিয় লোকজনের প্রানান্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও পরে ফায়ার সার্ভিস পৌছায়।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.