পিইসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মাহির

 

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষা-২০১৯ইং তে অংশ গ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছেন মোকসিদুল ইকরাম মাহির।
সে বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত মহিলা সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের বাইশারী ইউনিয়নের ৪নং ক্লাস্টারের সিনিয়র মাঠ সংগঠক নিগার সুলতানার বড় সন্তান এবং বাইশারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল হক সাহেবের নাতি।
মোকসিদুল ইকরাম মাহির তার এই সফলতার জন্য বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক মহোদয় ও তার পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেই সকলে দোয়া প্রাপ্তি।তার রোল নাম্বার ৫৫৩ প্রাপ্ত নাম্বার ৫৮২ নাইক্ষ্যংছড়ি উপজেলার ২য় স্থান।
উল্লেখ্য, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪ জন, সাধারণ বৃত্তি পেয়েছে ৪ জন শিক্ষার্থী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.