মোঃ নেজাম উদ্দিন।
গত২৭শে জুন বিকালে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিমউদ্দিন এর নেতৃত্বে সদর উপজেলার, ইয়াবা পাড়া, লাহার পাড়া এলাকায় অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের পাহাড় কাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের পাহাড় কাটার দায়ে (১) মোছা. মোহছেনা (৫৫), স্বামী- আব্দুর সবুর, সাং- টশ্চিম লাহারপাড়া, সদর, কক্সবাজার (২) মোঃ খায়রুল আমিন (২৮), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- লারপাড়া, ঝিলংজা, সদর, কক্সবাজার, (৩) মোঃ ইমাম হোসেন, পিতা- মৃত গোলাম হোসেন, সাং- পূর্ব খুরুশকুল, পোঃ খুরুলিয়া, সদর, কক্সবাজার ০৩ জনকে আটক করা হয়। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫(১)৫ ধারা অনুযায়ী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। উক্ত মোবাইল অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারি পরিচালক, সাইফুল আশ্রাব।
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৮

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.