ইমাম খাইর, কক্সবাজার
উখিয়ার পালংখালীর ১ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আবছার চৌধুরীসহ দুইজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
অপরজনের নাম নুরুল আলম চৌধুরী (৫১)। তিনি ২ নং ওয়ার্ডের বালুখালী পুর্বপাড়ার মৃত ইসলাম মিয়ার ছেলে।
তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালানো হয়। 
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
নুরুল আবছার চৌধুরী পালংখালীর প্যানেল চেয়ারম্যান ও বালুুুুখালী পুর্বপাড়ার মৃত নজির আহম্মদ চৌধুরীর ছেলে।
তিনি জানান, নুরুল আবছার চৌধুরীর বসতঘরের সামনে মাদক বিক্রয়ের সংবাদে অভিযান চালানো হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, এককালের ‘জিরো’ নুরুল আবছার চৌধুরী ইয়াবার সুবাদে এখন কোটি টাকার মালিক। গড়েছেন গাড়ি বাড়ি। তার নাম-বেনামে রয়েছে বিভিন্ন জায়গায় সহায়-সম্পদ ও দোকানপাট।
নুরুল আবছারের সম্পদগুলোর উৎস তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী।
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.